Sunday, May 31, 2026

গ্রেডেশনে নাম নেই ধোনির, জল্পনা কেরিয়ার নিয়ে

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে ঘোষিত হল গ্রেডভিত্তিক ক্রিকেটারের তালিকা। সেই তালিকায় জায়গা পেলেন না মহেন্দ্র সিং ধোনি। ২৭জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় ধোনির নাম না থাকায় প্রশ্ন উঠেছে। তবে নির্বাচকদের বক্তব্য, এই চারটি গ্রেড তৈরি হয় মূলত তিনটি ফরম্যাটের কোনও একটি ফরম্যাটে যদি কোনও একজন ক্রিকেটার খেলেন। এই মুহূর্তে টেস্ট থেকে অবসর নিয়েছেন ধোনি। ওয়ান ডে শেষ খেলেছেন ২০১৯-এর বিশ্বকাপে। টি-টোয়েন্টিও খেলছেন না। ফলে বিগত এক বছর ধরে তিনি কোনও ফরম্যাটের ক্রিকেট না খেলায় তাঁকে গ্রেডেশনের বাইরে রাখা হয়েছে। আইপিএল খেললেই যে তিনি বিশ্বকাপে দলে আসতে পারেন সে সম্ভাবনা ক্রমশ কমছে। ফলে প্রশ্ন উঠেছে, ধোনির আন্তর্জাতিক ক্রিকেটজীবন কী শেষ হল?

এক নজরে কোন গ্রেড কোন ক্রিকেটার দেখে নিন–

A+ গ্রেডে: অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, জশপ্রীতবুমরাহ।

A গ্রেড: রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, চেতেশ্বর পুজারা, কেএল রাহুল, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, কেদার যাদব, রিশব পন্হ।

B-গ্রেড: ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, চাহাল, হার্দিক পাণ্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল।

C-গ্রেড: সাইনি, দীপক চাহার, মণিষ পাণ্ডিয়া, হনুমা বিহারী, শর্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন-দিলীপের সুর ধরে সৌমিত্র খাঁ : বুদ্ধিজীবীরা নির্লজ্জ, ধান্দাবাজ

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...