Monday, May 18, 2026

বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে বিক্ষোভের বদলা নিতেই কি বিশ্বভারতীতে হামলা?

Date:

Share post:

সম্প্রতি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বিজেপি সাংসদ তখন জানিয়ে ছিলেন তিনি NRC এবং CAA নিয়ে আলোচনা করতেই গিয়েছিলেন বিশ্বভারতীতে। কিন্তু ক্যাম্পাসে তাঁকে আটকে দেওয়া হয়। কালো পতাকা দেখানো হয়। গো ব্যাক স্লোগান দেয় পড়ুয়ারা। বাধ্য হয়ে ফিরে আসেন স্বপন দাশগুপ্ত। এখন প্রশ্ন উঠছে, স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে যে বিক্ষোভ দেখিয়ে ছিল বিশ্ব ভারতীর পড়ুয়ারা, তার বদলা নিতেই কী এই আক্রমণ? অন্তত এমনটাই দাবি করছেন, এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।

তাঁর কথায়, “রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে সাধারণ ছাত্রদের ওপর আক্রমণ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা দেশে ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি সরকার। এ তারই অঙ্গ। কয়েকদিন আগে বিশ্বভারতীতে এসএফআই-সহ নানা ছাত্র সংগঠন ও প্রগতিশীল ছাত্ররা বিজেপি সরকারের নীতি ও বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে যে বিক্ষোভ দেখিয়েছিল, তার বদলা নিতেই এই আক্রমণ হয়েছে উপাচার্যের মদতে। সম্পূর্ণ জেএনইউ মডেলে। এসএফআই এই আক্রমণকে কড়া ভাষায় নিন্দা জানাচ্ছে ও সমস্ত প্রাক্তনী, গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ মানুষকে প্রতিবাদে সামিল হতে আহ্বান জানাচ্ছে এবং এই আরএসএসের পদলেহনকারী উপাচার্যর পদত্যাগ দাবি করছি।”

আরও পড়ুন-তিনি ভেকধারী ‘বুদ্ধিজীবী’ সাজেন না, কণাদ দাশগুপ্তের কলম

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...