Saturday, May 23, 2026

আপের প্রতিষ্ঠাতা কুমার বিশ্বাস কি এবার বিজেপির প্রার্থী?

Date:

Share post:

আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কবি কুমার বিশ্বাস বিজেপির প্রার্থী হতে পারেন বলে জোর আলোচনা দিল্লিতে। বিধানসভা ভোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকে দাঁড় করানোর চেষ্টা চলছে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে ধোঁয়াশা রেখেছেন কুমারও। প্রসঙ্গত, আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস আন্না হাজারের আন্দোলনের সময় থেকেই কেজরিওয়ালের সঙ্গে ছিলেন। দিল্লি বিধানসভা ভোটে আপের চমকপ্রদ উত্থানের সময় তিনি ছিলেন দলের মুখপাত্র। এরপর সরাসরি কেজরিওয়ালের সঙ্গেই সংঘাত বাধে কুমারের। বিভিন্ন সময় বিজেপির হয়ে প্রশস্তিও শোনা যায় তাঁর মুখে। তখন রাজস্থানে আপের দায়িত্ব থেকে তাঁকে অপসারিত করেন কেজরিওয়াল। এবার দিল্লি বিধানসভা ভোটের প্রাক্কালে ফের জল্পনার কেন্দ্রে কবি কুমার বিশ্বাস।

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...