Sunday, May 17, 2026

ট্যুইট সর্বস্ব বাবুলের অভিনন্দন বার্তা, দিলীপ পাত্তাই দিলেন না!

Date:

Share post:

ফোন করে নয়, ট্যুইট সর্বস্ব নেতা বাবুল সুপ্রিয় ট্যুইটে অভিনন্দন জানালেন দিলীপ ঘোষকে। উপলক্ষ্য দ্বিতীয়বার রাজ্য বিজেপি সভাপতি পদে নির্বাচন। বললেন, অনেক ইস্যু নিয়েই আমার ও দিলীপ ঘোষের মধ্যে মতপার্থক্য থাকলেও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একাট্টা। বিজেপির অন্দরে খবর, আসলে বাবুলের দিলীপ ঘোষকে অভিন্দন না জানিয়ে উপায় ছিল না। দলের মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁর কিংবা তাঁদের কয়েকজনের ধারণা হয়েছিল, রাজ্য সভাপতির পরিবর্তন হবে। তাঁর কাছের মানুষ স্বপন দাশগুপ্ত দায়িত্ব পেতে পারেন। কিন্তু বাস্তবটা যে অন্য, সেটা বাবুলের মতো সদ্য রাজনীতিতে হাতেখড়ি হওয়া কেন্দ্রীয় মন্ত্রী বুঝতে পারেননি। তাই শেষবেলায় দিলীপের শুট আউট নিয়ে তিনি, স্বপনবাবু বা চন্দ্রবাবু মুখ খুলেছিলেন। এখন নাটকে যবনিকা নামার পর ঢোক গিলতে হচ্ছে। দিলীপ ঘোষ অবশ্য এসব ট্যুইট সর্বস্ব নেতাদের বিশেষ আমল দিতে রাজি নন। বাবুলের ট্যুইটে রেসপন্স করার কোনও প্রয়োজনবোধ করেননি।

আরও পড়ুন-এটিএম প্রতারণা কাণ্ডে জালে দেশি গ্যাং

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...