Sunday, May 17, 2026

সংরক্ষণের কোপে হেভিওয়েট কাউন্সিলররা! পুনর্বাসনের কী হবে জানিয়ে দিলেন মেয়র

Date:

Share post:

বেজে গেল কলকাতা-সহ রাজ্যের আরও ১১০টি পুরসভা নির্বাচনের দামামা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুরসভার ভোট। তার আগে আজ, শুক্রবার কলকাতা পুরসভার ১৪৪টি আসনে সংরক্ষণ তালিকা প্রকাশ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক। আর সেখানেই যত বিপত্তি। সংরক্ষণের কোপে ওয়ার্ড হারালেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বহু হেভিওয়েট নেতা। তারমধ্যে রয়েছেন চারজন মেয়র পারিষদ এবং দুজন বরো চেয়ারম্যান।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি জানান, এক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। কারণ, এই তালিকা করেছেন ডিএম। মেয়রের কথায়, “কোনও কোপের ব্যাপার নেই। দল ঠিক করবে কে কোথায় দাঁড়াবে। আমরা দলের মধ্যে কথা বলে নেব। আমরা তৃণমূল করি। কাউন্সিলর, বিধায়ক বা সাংসদ হতে আসিনি। দল যদি কোনওদিন আমাকে বলে ভোটে দাঁড়াতে হবে না। কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব নিতে হবে না। পার্টি অফিসে বসে থাকো। তাহলে আমি সেটাই করবো। আমাদের দল গণতান্ত্রিক। আমরা বিজেপির মতো নই, যে ভোটে দাঁড়ানোর জন্য মারপিট করবো”।

তাহলে যাঁরা সংরক্ষণের জন্য কোপে পড়লেন। যাঁরা এলাকায় কাজের সুবাদে জনপ্রিয়, যাঁদের জন্য এলাকার মানুষের মন খারাপ, তাঁদের কি পুনর্বাসন দেওয়া হবে? উত্তরে মেয়র বলেন, “এলাকার মানুষের মন খারাপটাই স্বাভাবিক। কিন্তু পুনর্বাসনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কারণ, এটা সম্পূর্ণ দলের ব্যাপার।”

সংরক্ষণ নিয়ে ফিরহাদ হাকিম বলেন, “এটা রাজীব গান্ধীর আমলে হওয়া সংরক্ষণ নিয়ে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট। সেটাকে তো আর পরিবর্তন করা সম্ভব নয়। এটা পার্লামেন্টে স্থির হওয়া একটা নীতি। সেটা তো সবাইকে মেনে চলতেই হবে।”

আরও পড়ুন-সংরক্ষণের কোপে ওয়ার্ড হারালেন বহু তৃণমূল হেভিওয়েট

Related articles

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...