Monday, May 18, 2026

ভারত ৩৪০, এই নিয়ে ৬বার জাম্পার বলে আউট কোহলি

Date:

Share post:

রাজকোটের উইকেটে রান আছে। এটা অজানা ছিল না। কিন্তু ভারত কেমন খেলে, সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। ভারত করল ৩৪০/৬। অস্ট্রেলিয়ার দরকার ৩৪১। রোহিত আর ধাওয়ান শুরু করেছিলেন যথাযথ ভাবে। কিন্তু রোহিত এদিন হাত খোলার আগেই জাম্পার বলে ফিরে গেলেন। স্কোরবোর্ডে তখন রোহিত ৪২। রাহুলকে সরিয়ে নামলেন অধিনায়ক। গড়ে উঠল মজবুত জুটি। দুর্ভাগ্য ধাওয়ানের ৪রানের জন্য সেঞ্চুরি পেলেন না। মাঝে শ্রেয়সকে নামিয়ে স্কোরের গতিবেগ বাড়ানোর চেষ্টা হলেও এদিন শ্রেয়স পারলেন না। ১৭ বল খেলে রান করলেন মাত্র ৭। রাহুল কোহলি জুটি যখন জমিয়ে বসেছে, ঠিক তখনই মিচেল স্টার্কের হাতে জমা দিয়ে ৭৮(৭৬) রানে ফিরলেন অধিনায়ক। আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ে ৬বার কোহলিকে আউট করলেন জাম্পা। বাকিটুকু সবটাই রাহুলের। ৬x৪, ৩x৬ দিয়ে রাহুল করলেন ৫২ বলে ৮২। জাদেজা ২০। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে এই রান সম্ভব। কিন্তু সবটাই নির্ভর করছে শামি, বুমরারা কেমন বল করছেন তার উপর।

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...