Saturday, May 23, 2026

নন্দীগ্রামে বাধা পেয়ে কী বললেন দিলীপ?

Date:

Share post:

এই নন্দীগ্রামেই বামফ্রন্টের পতন হয়েছিল। এবার এখান থেকেই পতন শুরু হবে তৃণমূল কংগ্রেসেরও। গণতন্ত্রকে ধ্বংস করে বিজেপিকে সেই সুযোগ করে দিল তৃণমূল। নন্দীগ্রামে অভিনন্দন যাত্রায় বাধা পেয়ে অন্য রাস্তায় মিছিল করতে বাধ্য হওয়ার পরেই আক্রমণাত্মক দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, আজ ফিরে যাচ্ছি, তবে আবার আসব। সেদিন ঢুকব নন্দীগ্রামে।

দিলীপ রাজ্য সরকারকে আক্রমণ করেন অন্য দিনের মতোই। বলেন, আমরা মিছিলের জন্য অনুমতি চাইতে গেলে পাই না। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আমরা ১৫দিন আগে চিঠি দিয়েছি। অনুমতি দেয়নি। আমার সামনে আমার দলের জেলা সভাপতি, সম্পাদককে পুলিশ লাঠি পেটা করছে। আমরা কিন্তু আইন মেনে ফিরে গিয়েছি। এত সমর্থক ছিল যে চাইলেই আমরা পুলিশের কর্ডন ভাঙতে পারতাম। কিন্তু তা করিনি। কারণ, আমরা আইন মানি।

দিলীপ এদিন ফের তাঁর শুট আউট প্রসঙ্গ উত্থাপন করে বলেন, যাদের দাঁত থাকে না, তাদের মাংসও ভাল লাগে না। আমি বলেছি, যারা মানুষের সম্পত্তি ধ্বংস করেছে তাদের গুলি করে মারা উচিত। কারা প্রতিবাদ করছে, যারা সিদ্ধার্থ রায়ের আমলে একের পর এক খুনের সময় তাঁকে সমর্থন করেছিলেন, তাদের হঠাৎ বিবেক উদয় হয়েছে।

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...