Saturday, June 13, 2026

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

Date:

Share post:

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যসভার গুরুত্বপূর্ণ পিটিশন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে রাঘবকে। এদিকে রাজ্যসভার সচিবালয় জানিয়েছে, তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামীকেও (Menaka Guruswami) কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬ সম্পর্কিত যৌথ কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন চেয়ারম্যান রাধাকৃষ্ণন।

কিছুদিন আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব (Raghav Chadda)। তার আগে রাঘবের থেকে পদ কেড়ে নেয় আপ। এর পরেই কেজরিওয়ালের দল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেন রাঘব। এদিন ১০ জন সাংসদকে নতুন করে এই কমিটিতে মনোনীত করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে রাঘবকে। এই কমিটির প্রধান কাজ নাগরিকদের পাঠানো বিভিন্ন অভিযোগ এবং আবেদনের নিষ্পত্তি করে কেন্দ্রকে সেই সংক্রান্ত মতামত দেওয়া।

রাঘব ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- হর্ষ মহাজন, গুলাম আলি, শম্ভুশরণ পটেল, ময়ঙ্ককুমার নায়ক, মস্তান রাও যাদব বীধা, জেবি ম্যাথুর হিশাম, সুভাষিশ খুন্তিয়া, রংওরা নারজারি এবং সন্দোষকুমার পি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...