Thursday, June 18, 2026

মোহনবাগান : ২, ইস্টবেঙ্গল : ১

Date:

Share post:

এক নজরে ডার্বি :

মোহনবাগান : ২
(বেইতিয়া, পাপা)

ইস্টবেঙ্গল : ১
(মার্কোস)

প্রায় একক প্রাধান্য। ইস্টবেঙ্গলের কিছুটা উদ্দেশ্যহীন ফুটবল। অতিরিক্ত ৫মিনিট সময়ের খেলা। তবু নতুন দশক ও বছরের ডার্বি জেতা হলো না ইস্টবেঙ্গলের। জিতে সেই আই লিগের শীর্ষে বাগান।

মোহনবাগান ১নম্বরে, ইস্টবেঙ্গল ৫নম্বরে। নতুন দশকের প্রথম ডার্বি। গোকুলামের কাছে হার দিয়ে ইস্টবেঙ্গল ব্যাক সিটে। আর ভিকুনারের দল প্রথমে পয়েন্ট খুইয়েও এখন এক নম্বরে। এই অবস্থায় ডার্বি শুরু।

ম্যাচের শুরু থেকেই মোহনবাগান চাপ তৈরি করে।১৮ মিনিটে নাওরেমের সেন্টার থেকে হেডে বেইতিয়ার গোল।

প্রথমার্ধের অর্ধেক সময় পর্যন্ত বাগানের দাপট। ৩৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া কাসিম আইদিয়ার। ৪৪মিনিটে পাপা প্রায় গোল করে ফেলেন। শেষ মুহূর্তে রালতে শরীর ছুড়ে বাঁচান।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ইস্টবেঙ্গলের। ৬৩ মিনিটে বেইতিয়ার কর্নার থেকে ফের ব্যবধান বাড়ালেন মোহনবাগানের পাপা। কিন্তু ৯মিনিটের মাথায় গোল শোধ করেন মার্কোস। এডমুন্ডের পাস থেকে গোল করেন স্পেনীয় তারকা।

ইস্টবেঙ্গল— রালতে, অভিষেক, মেহতাব, ক্রেস্পি, কমলপ্রীত, ডিকা কাসিম, পিন্টু, হুয়ান মেরা, মার্কোস, কোলাডো

মোহনবাগান— শঙ্কর, আশুতোষ, মোরান্তে, সাইরাস, ধনচন্দ্র, শাহিল, ফ্রান বেইতিয়া, নাওরেম, পাপা, সুহের

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...