Saturday, June 13, 2026

এখনই সিনিয়র দলে সুযোগ পাবেন না বৈভব, নেপথ্যে আইসিসির নিয়ম

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেট, আইপিএলে নজর কাড়ার পর যুব বিশ্বকাপের মঞ্চেও নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফরম্যান্সের পর অনেকেরই ধারণা বৈভবের টিম ইন্ডিয়ার জার্সি পাওয়া সময়ের অপেক্ষা। তবে এখনই সিনিয়র দলের দরজা হয়ত খুলছে না বছর ১৪-র বৈভবের জন্য। নেপথ্যে আইসিসির নিয়ম।

২০২০ সালে আইসিসি একটি নিয়ম প্রণয়ন করেন যেখানে বলা হয়েছিল, দেশের সিনিয়র দলের হয়ে খেলতে হলে ম্যাচের দিন সংশ্লিষ্ট ক্রিকেটারের বয়স কমপক্ষে ১৫ বছর হওয়া বাধ্যতামূলক। তবে নিয়মের ব্যতিক্রমও আছে। আইসিসি চাইলে ১৫ বছরের কম বয়সী খেলোয়াড়কেও অনুমতি দিতে পারে, এর জন্য সংশ্লিষ্ট বোর্ডকে কিছু শর্তপূরণ করতে হবে।

সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে প্রমাণ করতে হবে যে ক্রিকেটারটি পর্যাপ্ত ম্যাচ খেলার অভিজ্ঞতা, মানসিক পরিপূর্ণতা এবং শারীরিক সক্ষমতা রয়েছে। ফলে আগামী কয়েক মাসের মধ্যে বৈভবকে জাতীয় দলে খেলাতে হলে বিসিসিআইকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বিশেষ অনুমতির আবেদন জানাতে হয়।

বর্তমানে বৈভবের(Vaibhav Suryavanshi )বয়স ১৪ বছর। তিনি ২০২৬ সালের ২৭ মার্চ ১৫ বছরে পা দেবেন। ফলে তার পরে বৈভবকে সিনিয়র দলে খেলাতে কোনও সমস্যা থাকবে না বিসিসিআইয়ের।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...