Saturday, May 16, 2026

ক্ষতিপূরণ চাইতে গিয়ে ধর্ষিতা বধূ!

Date:

Share post:

ক্ষতিপূরণ চাইতে গিয়ে ধর্ষিতা বধূ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঘটনা। কাঠগড়ায় তৃণমূল কর্মী। বাসন্তীর দাস পাড়ার বাসিন্দা ওই বধূর বাড়ি ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিপূরণের টাকা চাইতে তৃণমূল কর্মী দুর্গা দাসের কাছে যান তিনি। অভিযোগ, ক্ষয়ক্ষতির পরিমাপ দেখে তবে, ক্ষতিপূরণের ৩ হাজার টাকা পাওয়া যাবে বলে জানান তৃণমূল কর্মী। এরপরই ওই বধূকে বাইকে চাপিয়ে ঝড়খালির একটি বাংলোতে নিয়ে যান দুর্গা। সেখানে গিয়ে ওই মহিলাকে জোর করে মদ্যপান করিয়ে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হলে, বধূর স্বামী ও ছেলেকে গুলি করে খুন করা হবে বলেও হুমকি দেন দুর্গা।
ঘটনার প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে দিন কয়েক পরে ওই বধূ সবকথা তাঁর মাকে জানান। এরপরই ঝড়খালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুর্গা দাসকে গ্রেফতার করা হয়েছে। মহিলার মেডিক্যাল পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Related articles

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...