Wednesday, May 13, 2026

নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত পবনের নাবালক তত্ব খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদন এবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি আর বানুমাথির নেতৃত্বে এবং বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এএস বোপান্নার সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চে সোমবার নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি পবন গুপ্তার দায়ের করা আবেদনের শুনানি হয়।

ধর্ষণকাণ্ড ও তারপর গ্রেফতারের সময় সে নাবালক ছিল, এই আর্জি নিয়ে সাজা লাঘব করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পবন। তার হয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন পবনের আইনজীবী। নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে নির্ভয়া কাণ্ডের অন্যতম আসামি জানায়, মামলা চলাকালীন তার নাবালক হওয়ার বিষয়টি উপেক্ষা করেছে দিল্লি আদালত। যা আইনের পরিপন্থী।সোমবার তার সেই আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আজ সেখানেও সেই তত্ব খারিজ হয়ে গেল।

উল্লেখ্য, স্কুলের রেকর্ড অনুসারে পবন গুপ্তার জন্ম তারিখ ৮ অক্টোবর, ১৯৯৬। কিন্তু দিল্লি হাইকোর্ট এই বিষয়টিকে উপেক্ষা করে বলে দেশের সর্বোচ্চ আদালতে করা আবেদনে জানিয়েছিল তার আইনজীবী এ পি সিং। প্রসঙ্গত, নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্ত বিনয় শর্মা, মুকেশ কুমার সিং, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তাকে আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...