Wednesday, May 13, 2026

‘এবার আলোচনা হোক আপনার ডিগ্রি নিয়েও’, মোদির ‘পরীক্ষা পে চর্চা’ নিয়ে কংগ্রেসের কটাক্ষ

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা’-কে কড়াসুরে কটাক্ষ কংগ্রেসের। কংগ্রেস প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ‘অকারণ সময় নষ্ট’ বলে কটাক্ষ করেছে।
কংগ্রেস নেতা কপিল সিবাল মোদির উদ্দেশ্যে বলছেন, “অকারণে পড়ুয়াদের সময় নষ্ট কেন করছেন? এর কোনও মানেই হয় না। আপনি বরং পড়ুয়াদের একা ছেড়ে দিন। পড়ুয়াদের ওদের মতো পড়াশোনা করতে দিন। অকারণে, পড়ুয়াদের মাথার উপর চাপ বাড়ানোর কোনও প্রয়োজন নেই। যদি আলোচনা করতেই হয়, তাহলে আসুন না, আপনার ডিগ্রি নিয়ে একটু আলোচনা করা যাক।”
লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি সংবাদমাধ্যমে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসল ইস্যুগুলি নিয়ে আলোচনা করতে চাইছেন না। তাই নজর ঘোরাতে এসব করছেন। যদি, সাহস থাকে তাহলে কখনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একবার আলোচনায় বসুন। লাইভ টেলিকাস্টে ওই আলোচনা হোক।”

প্রসঙ্গত, পড়ুয়াদের মনোবল বাড়ানোর জন্য
সোমবার দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে অংশ নেয় 2000 পড়ুয়া। দাবি, গোটা দেশ থেকে অন্তত 2 কোটি পড়ুয়া মোদির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নাকি আবেদন জানিয়েছিল। তাঁদের মধ্যে 2000 পড়ুয়াকে বেছে নেওয়া হয়।


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...