Friday, March 13, 2026

ফাঁসির ৭০ বছর পরে নির্দোষ প্রমাণিত! পুরোটা জানলে আপনার চোখেও জল আসবে

Date:

Share post:

সাত দশক ধরে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদলো। ফাঁসির ৭০ বছর পরে অবশেষে ‘সুবিচার’ পেলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক চ্যাং হাওয়ান-বং।

বাম সমর্থিত নাগরিক অভ্যুত্থানে সহায়তা করার জন্য ১৯৪৮ সালে চ্যাং-সহ বহু নাগরিককে মৃত্যুদণ্ড দেয় সে দেশের আদালত। এরপর ২০০৯ সালে সরকারের ট্রুথ প্যানেল জানিয়ে দেয়, চ্যাং-সহ ৪৩৮ জনকে বিদ্রোহীদের সহায়তার জন্য অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছিল। যা খুনের সামিল।

ট্রুথ প্যানেলের সেই রায়ের পর ২০১৩ সালে বাবার দোষী সাব্যস্ত হওয়ার রায় পুনর্বিবেচনার আর্জি জানান চ্যাংয়ের মেয়ে। সুপ্রিম কোর্ট সেই আর্জি মেনে নেয়। এরপর আদালত জানায়, চ্যাংয়ের অপরাধের সপক্ষে কোনও প্রমাণ নেই। এই রায়ে খুশি চ্যাংয়ের মেয়ে বলেন, “বাবাকে ফিরে পাবো না ঠিকই, কিন্তু আমার বাবাকে যে অন্যায়ভাবে খুন করা হয়েছিল তা প্রমাণিত হল।”

spot_img

Related articles

কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের...

আজকের রাশিফল: কাজের উন্নতি, অর্থলাভ ও মানসিক সতর্কতার ইঙ্গিত – দেখুন ১২ রাশির ভাগ্যফল

আজকের দিনে কোন রাশির সামনে খুলতে পারে নতুন সম্ভাবনার দরজা, আর কার জন্য প্রয়োজন একটু বেশি সতর্কতা—চলুন এক...

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...