Wednesday, April 8, 2026

সিএএ বিরোধী প্রস্তাব পেশে বিশেষ অধিবেশন ২৭শে

Date:

Share post:

২৭জানুয়ারি বিধানসভার বিশেষ অধিবেশন ডাকল রাজ্য সরকার। উদ্দেশ্য সিএএ বিরোধী প্রস্তাব পাশ করা বিধানসভায়। এ ব্যাপারে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে কথা হয়েছে। মঙ্গলবার জানালেন শিক্ষামন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর কথায়, গণতন্ত্র বিরোধী এই আইন আশা করি সর্বসম্মতিক্রমে পাশ হবে। কেন ৯জানুয়ারির বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পাশ হলো না? পার্থ নিজেই বলেন, মনে রাখবেন, একটি বিশেষ বিষয়কে সামনে রেখেই ওই অশিবেশন ডাকা হয়েছিল। সেখানে সিএএ নিয়ে কোনও আলোচনা হতে পারে না। পার্থর আশা গণতন্ত্র রক্ষায় সর্বসম্মত এই সিদ্ধান্ত সেদিন বিধানসভায় পাশ হবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...