Monday, May 18, 2026

বিধায়ক বা সাংসদ পদ খারিজের ক্ষমতা স্পিকারের হাত থেকে নিয়ে নেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিধায়ক বা সাংসদ পদ খারিজের ক্ষমতা স্পিকারের হাত থেকে নিয়ে নেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সেই সংক্রান্ত আবেদন খতিয়ে দেখুক একটি স্বাধীন ও স্থায়ী সংস্থা। মঙ্গলবার একটি মামলার প্রেক্ষিতে সংসদকে এই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট{ ঘটনার সূত্রপাত মণিপুর সরকারের যে মন্ত্রীকে নিয়ে সেই টি শ্যামকুমার ভোটে জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। তার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং মন্ত্রী হন। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন করেছিল কংগ্রেস। কিন্তু, তা নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় আদালতে যায় কংগ্রেস।বিচারপতি রোহিংটন ফলি নরিম্যানের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেন, ‘‘বিধায়ক ও সাংসদদের পদ খারিজের বিশেষ ক্ষমতা স্পিকারের হাতে থাকবে কি না তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সংসদের পুনর্বিবেচনা করার এটাই সেরা সময়।’’ বিচারপতিদের যুক্তি, এক জন স্পিকার নিজেও একটি রাজনৈতিক দলেরই সদস্য।

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...