Monday, April 27, 2026

পাত্রীর মাকে ‘ইলোপ’ করলেন পাত্রের বাবা!

Date:

Share post:

বিবাহসূত্রে হতে পারতেন স্বামী-স্ত্রী। কিন্তু ভবিষ্যতে ভাই-বোন হয়ে যেতে পারেন দুই তরুণ-তরুণী। কারণ, যাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, তাঁদের বাবা-মা পালিয়ে গিয়েছেন। অর্থাৎ পাত্রীর মাকে ইলোপ করেছেন পাত্রের বাবা। ঘটনাটি ঘটেছে সুরাটের কাটারগাম এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পাত্রে বাবার সঙ্গেই কলেজের সময় প্রেম ছিল পাত্রীর মায়ের। কিন্তু তখন তাঁরা পূর্ণ যৌবনে। তারপর জীবন বয়ে গিয়েছে দুদিকে। ৪৮ বছরের ব্যক্তির ছেলের সঙ্গে সম্বন্ধ হয় ৪৬ বছরে মহিলার মেয়ের। সেই সূত্রে যুগলের আবার যোগাযোগ হয়। জেগে ওঠে পুরনো প্রেম। ফলে মদনদেবের বাণে তাড়ায় ১০ জানুয়ারি বাড়ি ছেড়েছেন দুজনেই। আপাতত তাঁদের নিখোঁজের ডায়েরি করা হয়েছে থানাতে। আর যাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, সেটা ভেস্তে গিয়েছে। ঘটনায় সবচেয়ে হতবাক পাত্র-পাত্রী। কারণ, যাঁরা হতে পারতেন বেয়াই-বেয়ান৷ তাঁরা এখন প্রেমিক যুগল৷ এই অবস্থায় ভবিষ্যতে তাঁদের সম্পর্ক কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না তরুণ-তরুণী।

 

Related articles

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...