Thursday, June 11, 2026

চিনের মারণ ভাইরাস নিয়ে সাত বিমানবন্দরে হুলিয়া কেন্দ্রের

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে সতর্কতা না থাকলেও চিনের মারণ ‘করোনা ভাইরাস’ নিয়ে চিন্তিত নয়াদিল্লি। ইতিমধ্যে দেশের সাতটি বিমানবন্দর দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি ও মুম্বইতে সতর্কতা জারি হয়েছে। হংকং ও চিন থেকে আসা এই সমস্ত বিমানবন্দরে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র ইতিমধ্যে চিনা দূতাবাসের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক নেমে পড়েছে যুদ্ধকালীন প্রস্তুতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। তৈরি হয়েছে মনিটরিং গ্রুপ। কেন্দ্রের নির্দেশ যারা বিগত ১৪ দিন চিনের হুয়ান সিটি ও হুবেই প্রদেশে ছিলেন এবং ভারতে আসছেন, তাদের কেউ যদি জ্বর, সর্দি, কাশি বা হাঁপানিতে আক্রান্ত হন, তাহলে বিমানবন্দরে নেমে তাঁরা যেন বিমানবন্দরের স্বাস্থ্য ইউনিটের সঙ্গে যোগাযোগ করেন। আবার ভারতে আসার ২৮ দিনের মধ্যে এই উপশম দেখা দিলে জেলা হাসপাতালে দ্রুত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...