Wednesday, April 29, 2026

লাল হলুদের কোচের দৌড়ে এগিয়ে করিম বেঞ্চেরিফা !

Date:

Share post:

ডার্বি হেরে লিগে সাত নম্বরে থাকা ইস্টবেঙ্গল এমনিতেই চাপে। সেই চাপ আরও বাড়িয়ে সরে দাঁড়িয়েছেন কোচ আলেজান্দ্রো। জানিয়েছেন, ইস্তফার কারণ ব্যক্তিগত সমস্যা। কিন্তু তাঁর ছেড়ে যাওয়া আসনে বসার জন্য কে এগিয়ে, তা্ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে তিন কোচের নাম।গত মরশুমে আলেজান্দ্রোর সহকারি কোচ ছিলেন মারিও। তাঁর আলেজান্দ্রোর মতোই উয়েফা প্রো লাইসেন্স রয়েছে।
তবে এই দৌড়ে এগিয়ে আছেন মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চেরিফা । বেঙ্গালুরুর প্রাক্তন কোচ অ্যােশলে ওয়েস্টউডের নামও ঘোরাফেরা করছে। তিনজনেই ফোনে কথা বলেছেন কোয়েস কর্তাদের সঙ্গে।যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কিন্তু কেন পদত্যাগ করলেন আলেজান্দ্রো ? কাননা ডার্বি হারার পর তাঁর স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করেননি। শোনা যাচ্ছে, তিনি বুঝেছিলেন চেন্নাই ম্যাচে হারলে মার্কোস, মার্টিকে সরানোর দাবি উঠবে। সঙ্গে অবনমনের আওতায় পড়বে দল। তখন তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি বুঝে তাই আগে সরে দাঁড়ালেন।
কোয়েস কর্তারা জানান, আলেজান্দ্রোর জায়গায় দলের দায়িত্ব বিদেশি কোচের হাতেই তাঁরা দিতে চান।

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...