Sunday, May 24, 2026

মোদির নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল আরজেডি সাংসদের !

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল এক সাংসদের৷ শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ বিহারের আরারিয়া জেলার এই ঘটনায় সর্বত্র হাসির রোল৷ এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখছিলেন আরজেডি-র রাজ্যসভার সাংসদ আশফাক করিম৷ গরমাগরম ভাষণ দিয়ে মোদিকে তুলোধোনা করবেন বলে সবে দু-চারটে কথা বলা শুরু করেছেন, ঠিক এমন সময় ঘটল বিপর্যয়৷ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তাঁর কোমর থেকে খুলে যায় প্যান্ট৷ যদিও তড়িঘড়ি গোড়ালি থেকে প্যান্ট টেনে তুলে ফের ভাষণ শুরু করেন করিম৷ তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে৷ সেখানে উপস্থিতি সংবাদমাধ্যম ও অন্যান্যদের ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে যায়৷ জনতার মাঝেও ওঠে হাসির রোল৷
সিএএ আইন কতটা বৈষম্যমূলক তারই ব্যাখ্যা দিচ্ছিলেন করিম মঞ্চে দাঁড়িয়ে। এই আইনের মাধ্যমে মোদি সরকার পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত প্রত্যেককে নাগরিকত্ব দেবে, তবে বাদ যাবেন মুসলিমরা। এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলার সময় ঘটে যায় ওই মজার ঘটনাটি। তাঁর পরনের প্যান্টটি খুলে গেলেও বক্তৃতা থামাননি করিম। নিজেই নীচু হয়ে প্যান্ট তুলে নেন এবং পাশের একজন দলীয় কর্মী তাঁকে সহায়তা করে। হাত দিয়ে কর্মীকে ইশারা করেন করিম।
ভিডিওটি বিজেপি নেতা তথা দিল্লি নির্বাচনের অন্যতম প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা ট্যুইট করেন। সেই সঙ্গে বাগ্গা কটাক্ষ করেন, এই ঘটনার জন্যও বোধহয় মোদিকে দায়ী করা হতে পারে।


Related articles

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...