Wednesday, May 20, 2026

করোনা ভাইরাসে আক্রান্ত এবার ভারতীয় নার্স, চিন্তা বাড়ল নয়া দিল্লির

Date:

Share post:

চিনের করোনা ভাইরাস আতঙ্কের মাঝে সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের আক্রান্তের খবরে চিন্তা বাড়ল নয়া দিল্লির। ভারতের বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরণ এই খবর স্বীকার করে নিয়ে জানান, জেড্ডার আসির ন্যাশনাল হসপিটালে ওই ভারতীয়র চিকিৎসা চলছে। কেরলের বাসিন্দা ওই নার্সের দ্রুত ও যথাযথ যাতে চিকিৎসা হয়, তারজন্য কেরল মুখ্যমন্ত্রী বিজয়ন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে চিঠি লিখেছেন। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে ১৮জনের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যে চিন সরকার যে পাঁচটি শহরে করোনা ভাইরাস দেখা গিয়েছ, সেখানে বিমান ও ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের শহরের বাইরে বেরনোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিনের ধারণা, তাদের উহান শহরের সি ফুড আর মাছ-মাংসের বাজার থেকে এই রোগ ছড়িয়েছে। কারণ, এখানে বেআইনিভাবে বিভিন্ন বন্যপ্রাণীর মাংস বিক্রি হয়। এই মুহূর্তে চিনে প্রায় ৬৫০জন এই ভাইরাসে আক্রান্ত। ফলে উহান, হুয়াংগ্যাং ও ইঝোউ শহরকে চিন ‘লক ডাউন’ ঘোষণা করেছে। ইতিমধ্যে শহরগুলিতে খাবারের অভাব দেখা দিয়েছে। ২৫জানুয়ারি চিনা নববর্ষ। তার আগে এই মহামারীতে কার্যত ‘সন্নাটা’ শহরগুলিতে।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...