Tuesday, June 9, 2026

বিজেপিকে তাক করে প্রণব বললেন, গণতন্ত্রের মূল কথা হলো বিরোধী কথা শোনা।

Date:

Share post:

 

ভারতীয় গণতন্ত্রের মূল কথাই হলো বিরোধী বক্তব্য শোনা, তাদের বলতে দেওয়া, আলোচনা করা, বিতর্কের সুযোগ করে দেওয়া ধৈর্য সহকারে। সম্প্রতি দেশ জুড়ে যে প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে, তার অধিকাংশটাই ছিল শান্তিপূর্ণ। আর এই প্রতিবাদের স্বরই দেশের গণতন্ত্রের শিকড়টাকে আরও গভীরে নিয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, আত্মতৃপ্তি আসলে কর্তৃত্ত্ববাদী ভাবধারার জন্ম দেয়।

বক্তা দেশের প্রাক্তন রাষ্ট্রেপতি প্রণব মুখোপাধ্যায়। আর তাঁর লক্ষ্য যে কেন্দ্রের সরকার, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি যখন নাগপুরে আরএসএস দফতরে গিয়েছিলেন, তখন ধন্য ধন্য করেছিল বিজেপি। এবার কেন্দ্রের সরকারকে গণতন্ত্রের সংজ্ঞার কথা মনে করিয়ে দিতেই শুরু হয়েছে পাল্টা আক্রমণ। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী, বানিজ্যমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী যখন এই কথাগুলি বলেন, তখন নিশ্চিতভাবে সাধারণের মধ্যে সে নিয়ে প্রতিক্রিয়া হয়

নয়াদিল্লিতে নির্বাচন কমিশন আয়োজন করেছিল প্রথম সুকুমার সেন স্মৃতি বক্তৃতার আসর। বৃহস্পতিবার তিনি সেখানেই নিজের বক্তব্য পেশ করেন। যথারীতি প্রণব তাঁর প্রাজ্ঞতা দিয়ে কেন্দ্রের নেতিবাচক দিকের কথা তুলে ধরেছেন। যেখানে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রকে বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গণতন্ত্রের মূল চালিকাশক্তি হলো সহমত। সিএএ-এনআরসি- এনপিআর প্রসঙ্গ উত্থাপন না করেও ঠারে ঠারে সে কথাও বলেছেন। প্রাক্তন রাষ্ট্রপতির ভাষায়, বিগত কয়েক মাস দেখছি, বিশাল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন, প্রতিবাদ করছেন। এর মধ্যে আবার যুব সমাজ তথা পড়ুয়াদের সংখ্যা চোখে পড়ার মতো, যারা বেশ কিছু বিষয় নিয়ে তাদের ব্যক্তিগত মতামত দিচ্ছে। যেটা অবশ্যই চোখে পড়ার মতো।

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...