Thursday, March 19, 2026

কেন্দ্রের বিভেদের রাজনীতি আরও শাহিনবাগ তৈরি করবে

Date:

Share post:

কঙ্গনা রানাওয়াতরা সরকারের স্বপক্ষে ওকালতি করলেও, কেন্দ্রের বিরুদ্ধে সেলেবদের সুর ক্রমশ চড়ছে। এবার প্রকাশ্যে অভিনেত্রী নন্দিতা দাস। বললেন, কেন্দ্রের সরকার যা শুরু করেছে, তাতে দেশে আরও শাহিনবাগ তৈরি হবে। জয়পুরে সাহিত্য উৎসবে দাঁড়িয়ে এ কথা বলে নন্দিতা জানান, যারা চার প্রজন্ম ধরে এ দেশে রয়েছে, তাদের কাছ থেকেও সরকার প্রমাণপত্র চাইছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? এখন সকলের উচিত একসঙ্গে আওয়াজ তোলা। স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা এই প্রথম। এ এক অদ্ভুত সময়। অথচ সংবিধান জাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমানাধিকারের কথা বলেছে। আজ সেটাই আক্রান্ত। আজ লড়াই শুরু সেখান থেকেই।

কলকাতার পার্ক সার্কাস, মোমিনপুর, নিউ মার্কেট থেকে শাহিনবাগ। অরাজনৈতিক দলহীন এই বিক্ষোভ দেশে ক্রমশ বাড়ছে। নন্দিতা সে প্রসঙ্গে বলেন, দেখে ভাল লাগছে এই অরাজনৈতিক আন্দোলন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। সেইসঙ্গে ছাত্র-যুবরা পথে নামায় আন্দোলন অন্য মাত্রা পেয়েছে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুলে নন্দিতা বলেন, দেশে বেকারত্ব গত অর্ধ শতাব্দীতে রেকর্ড করেছে। নতুন শিল্প নেই। অর্থনীতি তলানিতে। সংবাদ মাধ্যমের উচিত এগুলি সামনে আনা।

Related articles

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...