Friday, March 20, 2026

বিজেপি সভাপতি কার কাছে বাংলা শিখছেন জানেন?

Date:

Share post:

ভাঙা ভাঙা বাংলা বলেন। কিন্তু বুঝতে পারেন সবটাই। এবার বাংলা জয়ের লক্ষ্যে স্ত্রীর কাছে বাংলাটা আর একটু বেশি করে ঝালিয়ে নিচ্ছেন। এই ফাঁকে দুই ছেলেকেও বাংলা শিখতে বলছেন।

জে পি নাড্ডা। বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি। জানেন কী তাঁর স্ত্রীর নাম? আদ্যপান্ত বাঙালি। তিনি মল্লিকা বন্দ্যোপাধ্যায়। মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। কিন্তু মল্লিকার আগে তাঁর মায়ের পরিচয় জানুন। মল্লিকার মা জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ। তিনবার মধ্যপ্রদেশ বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন (১৯৭৭, ‘৯০,’৯৩) বিজেপির টিকিটে। রাজ্যের মন্ত্রীও ছিলেন। আবার জব্বলপুরের সাংসদও ছিলেন। ১৯৯৯ সালের ভোটে জয়ী হন। তিনি আবার সঙ্গীতেও পারদর্শী।

মল্লিকার মা জয়শ্রী বন্দ্যোপাধ্যায়

মল্লিকার সঙ্গে নাড্ডার পরিচয় প্রায় তিন দশক আগে। তখন তাঁরা বিদ্যার্থী পরিষদ করছেন। তারপর প্রেম, পরিণয়। তারপর তাঁরা হিমাচলের স্থায়ী বাসিন্দা হন। নাড্ডা আবার হিমাচলের নেতা হলেও পড়াশোনা বিহারে। রাজনীতিও শুরু বিহার থেকেই। দলের দায়িত্ব পাওয়ার পর নাড্ডা তাঁর বাঙালি স্ত্রীর পশ্চিমবঙ্গ উদ্ধারের চ্যালেঞ্জ নিয়েছেন। আর রাজ্যের মানুষের কাছে পৌঁছে যেতে বাংলাটা আর একটু ঝালিয়ে নিচ্ছেন। কলকাতায় এসে এরপর নাড্ডাকে বাংলায় ভাষণ দিতে শুনলে কিন্তু অবাক হবেন না।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...