Sunday, April 12, 2026

নিউজিল্যান্ডকে দুরমুশ করলেন রাহুল-বিরাট-শ্রেয়স

Date:

Share post:

এক বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে তুলোধোনা করল বিরাট বাহিনী। নিউজিল্যান্ডের ২০৩ রানের বড় স্কোর তাড়া করল ভারত ঝড়ের গতিতে। প্রথম দশ ওভার যদি রাহুল-বিরাটের হয়, তবে দ্বিতীয় দশ ওভার অবশ্যই দলের তরুণ তুর্কি শ্রেয়স আয়ার।

নিউজিল্যান্ডের ঝোড়ো ব্যাটিং, তার চেয়েও ঝোড়ো ব্যাটিং রাহুল বিরাটের। ৭রানে ফিরে যাওয়ার পর রাহুল আর বিরাট দলের রান ১০০ পার করে দিলেন। রাহুল হাফ সেঞ্চুরি করার পর ৫৬ রানে ফিরলেন মিস হিট করে লম্বা ক্যাচ দিয়ে। কোহলি ৪৫রানে ফিরলেন। কঠিন ক্যাচ নিলেন বাউন্ডারি লাইনে সৌদি। মাঝে শিবম দুবে ঝিলিক দিয়ে আউট হয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত মনীশ পাণ্ডেকে সঙ্গে নিয়ে বিরাট ছক্কা মেরে যখন ম্যাচ জেতালেন তখন হাতে তখনও ৬উইকেট। আএ নামের পাশে ৫৮রান। ম্যাচের সেরা তিনিই।

মুনরো উইলিয়ামস আর টেলরের মারমুখী ব্যাটিং। ফলে প্রথম টি-২০ ম্যাচে ১০রানের বেশি গড় রেখে ২০৩ রান তোলে। টসে হারার পর ব্যাটিংয়ে ঝড় তোলে উইলিয়ামসের দল। ওপেনার মার্টিন গ্যাপ্টিল আর কলিন মুনরো পাওয়ার প্লের প্রথম ৬ওভারে ৬৮ তুলে ফেলে। জবরদস্ত মার খায় শার্দুল ঠাকুর। ২ওভারে ৩০ রান দেন তিনি। শামি ২ওভারে দেন ২২রান। প্রথম উইকেট শিবম দুবে। দলের রান তখন ৮০। অধিনায়ক উইলিয়ামসন ২৫বলে হাফ সেঞ্চুরি করলেন। কিন্তু তারপরেই ফিরে গেলেন। তাঁর ৫১ রানের ইনিংসে ছিল ৪টি করে ৬ ও ৪। এরপর সেইফার্ট ফিরে যাওয়ার পর ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন টেলর।

Related articles

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চন্দ্র কুমার বসু

'বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়'', ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে...

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...