Tuesday, June 23, 2026

গর্ভবতী বিদেশীদের পর্যটক ভিসা নয়, সিদ্ধান্ত হোয়াইট হাউসের

Date:

Share post:

অভিবাসন নীতি আরও কঠোর করতে পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ বৃহস্পতিবার, বার্থ ট্যুরিজম রুখতে নয়া অভিবাসন নীতি ঘোষণা করেছে হোয়াইট হাউস৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গর্ভবতী মহিলাদের ঢালাও ভিসা দেবে না হোয়াইট হাউস। সূত্রের খবর, যাঁরা মার্কিন মুলুকে গিয়ে সন্তানের জন্ম দিতে চাইছেন, সেই বিদেশিদের অস্থায়ী B-1 ও B-2 ভিজিটর ভিসা দেওয়া হবে না। শুক্রবার থেকেই নয়া নীতি লাগু হচ্ছে৷
বিদেশিরা আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দিয়ে স্থায়ী নাগরিকত্ব নিচ্ছেন৷ কারণ, সেদেশের আইন অনুযায়ী, আমেরিকায় জন্মালে আপনাআপনি স্থায়ী নাগরিকত্ব পাওয়া যাবে৷ এটাই বন্ধ করছে মার্কিন প্রশাসন।
বার্থ ট্যুরিজম অভিবাসন নীতির ‘বড় ফাঁক’ বলে মত হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন গ্রিসামের। তিনি জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ফাঁককে কাজে লাগানোর দেদার অভ্যাস বন্ধ হওয়া দরকার৷
নতুন নীতিতে, যদি কোনও বিদেশি নাগরিক মার্কিন ভিসার আবেদন করেন, তা হলে সব দিক খতিয়ে দেখেই ভিসা দেওয়া হবে৷

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...