Tuesday, June 23, 2026

“গণতন্ত্রকে ধ্বংস করছেন মোদি”, অভিযোগ ধনকুবের সোরসের

Date:

Share post:

“ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টায় গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন নরেন্দ্র মোদি”- দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামর মঞ্চে অভিযোগ মার্কিন-হাঙ্গেরীয় ধনকুবের জর্জ সোরসের। তাঁর মতে, হিন্দু রাষ্ট্র বানোনোর তাগিদে দেশের লাখ লাখ মুসলিমকে তাঁদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছেন মোদি। এমনকী, কাশ্মীর নিয়ে মোদি সরকারের কঠোর পদক্ষেপ শঙ্কার বিষয় বলেও জানান তিনি। সরাসরি উল্লেখ না করলেও, সিএএ এবং ৩৭০ প্রত্যাহার নিয়েই কথা মন্তব্য করেছেন সোরস।
ভারতের পাশাপাশি ওই মঞ্চ থেকে আমেরিকা, চিন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলির বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন এই ধনকুবের। বিশ্বজুড়ে রাষ্ট্রনেতারা একনায়কতন্ত্রকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ তাঁর।
৩৭০ প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হলেও বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বলে জানিয়েছিল বৈদেশিক মহল। সিএএ নিয়েও আন্তর্জাতিক মহল তেমন কোনও প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু এই দুই বিষয়েই মুখ খুললেন মার্কিন ধনকুবের।
মোদি শুধু নন, সোরসের নিশানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাঁকে প্রতারক বলে কটাক্ষ করেন সোরস।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...