Friday, April 17, 2026

মনোজ-শুভ্রা একসঙ্গে বিদেশে? তথ্য জানতে অভিযানে ইডি

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে এবার পাসপোর্ট এবং ইমিগ্রেশন দফতরে অভিযান চালালেন ইডির আধিকারিকরা। ইডির প্রাক্তন তদন্তকারী অফিসার মনোজ কুমার এবং রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রীর বিদেশ যাতায়াতের খুঁটিনাটি তথ্য সংগ্রহই ছিল মূল উদ্দেশ্য।

মনোজ কুমার যখন রোজভ্যালি কান্ডে তদন্তের দায়িত্বে ছিলেন, সেই সময় থেকেই অভিযোগ উঠেছিল গৌতম কুন্ডু স্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক যোগাযোগ রয়েছে। এ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ে ইডির দফতরে। অভিযোগ ছিল, রোজভ্যালির টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং মনোজ ও শুভ্রা বহুবার একসঙ্গে বিদেশে গিয়েছেন। সেই কারণে বিগত পাঁচ বছরে মনোজ ও শুভ্রার বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশনের তথ্য চাওয়া হয়েছে। এই তথ্য দিন সাতেকের মধ্যে ইডির কাছে চলে আসবে বলে খবর। যদি দেখা যায়, দুজনের বিদেশে যাওয়ার সময় কার্যত একই সময়ে তাহলে ফের দুজনকেই জেরা করা হতে পারে। প্রয়োজনে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। কারণ ইডির কাছে খবর রয়েছে, মনোজ ও শুভ্রা একসঙ্গে দুবাইতে বেশ কয়েক দিন ছিলেন।

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...