Saturday, March 14, 2026

তাঁর গ্ল্যামারের রহস্য কী? ফাঁস করলেন মোদি নিজেই

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেহারায় এত ‘গ্ল্যামার’ কীভাবে? প্রশ্নকর্তার কৌতূহলের জবাব দিয়েছেন মোদি নিজেই। এককথায়, এই গ্ল্যামারের রহস্য হল ঘাম ঝরানো প্রচুর পরিশ্রম। ঘাম থেকেই আসে তাঁর গ্ল্যামার।

দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বিজয়ীদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোদি বলেন, একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার চেহারায় এত গ্ল্যামার এল কীভাবে? এর উত্তরটা খুব সহজ। ওঁকে বলেছিলাম, আমি সারাদিন এত পরিশ্রম করি যে আমার শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। আমি ওই ঘামই মালিশ করি আর তাতেই আমার চেহারা চকচক করে। এরপর শিশুদের অতি প্রয়োজনীয় অথচ সহজ দুটি টিপস দেন প্রধানমন্ত্রী। বলেন, জল খেতে হবে বসে, দাঁড়িয়ে নয়। আর সারাদিন এত পরিশ্রম করতে হবে যাতে চারবার পুরো শরীর ঘামে ভিজে যায়।

আরও পড়ুন-মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন, বিভাজনে মদত, সমালোচনায় ‘দ্য ইকনমিস্ট’

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...