Wednesday, June 24, 2026

আচমকা সুর বদল শিবসেনা মুখপত্র ‘সামনা’-র

Date:

Share post:

আচমকা সুর বদল। সিএএ নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছে শিবসেনা। কিন্তু শনিবার, তাদের মুখপত্র ‘সামনা’-য় রীতিমতো হুমকির সুরে বলা হয়েছে, দেশ থেকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মুসলিমদের বের করে দেওয়া উচিৎ। এবিষয়ে প্রশ্নের কোনও অবকাশ নেই। দেশ জুড়ে সিএএ-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যে দলীয় মুখপত্রে এই ধরনের মন্তব্যে সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরে কয়েকদিন আগেই পুণেতে এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারত ধর্মশালা নয়। দেশ মানবতার চুক্তি করেনি। সেই মন্তব্যের জন্য তাঁকে আক্রমণ করে শিবসেনা। কিন্তু সেটা করতে গিয়ে দলীয় মুখপত্রেই বিতর্কিত মন্তব্য করে বসে তারা। যদিও ‘সামনা’য় রাজ ঠাকরেকে কটাক্ষ করে বলা হয়, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা মাসখানেক আগেই নাগিরকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছিল। এখন তারা অবস্থান বদল করছে। তবে, শিবসেনা কখনওই হিন্দুত্বের আদর্শকে জলাঞ্জলি দেয়নি।

সিএএ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এতে শুধু মুসলিমরাই নন, ৩০-৪০ শতাংশ হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হবেন। বিজেপি-র সমালোচনা করে ‘সামনা’য় দাবি শিবসেনার।

আরও পড়ুন-গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বামেদের কাছে হার এবিভিপি-র

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...