Saturday, June 27, 2026

নিজের এলাকাতেই হেনস্থার শিকার বিধায়ক শুভ্রাংশু রায়

Date:

Share post:

নিজের ‘গড়েই’ হেনস্থার শিকার বিধায়ক শুভ্রাংশু রায়৷ CAA-এর সমর্থনে হালিশহর এলাকায় লিফলেট বিলির কর্মসূচি নেওয়া হয়েছিলো বিজেপির তরফে৷ সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয় উত্তর 24 পরগনার হালিশহর। ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের বিধায়ক-পুত্র শুভ্রাংশু রায়-সহ আরও এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে বিজেপি সূত্রে খবর৷ গেরুয়া- শিবিরের অভিযোগ, CAA-র সমর্থনে এলাকায় লিফলেট বিলির কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই লিফলেট বিলি করতে গেলে বিজেপির উপর তৃণমূল সমর্থকরা আক্রমণ করে বলে অভিযোগ। একই সঙ্গে বিজেপি অভিযোগ করে, আক্রান্ত হওয়ার পর থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
বিধায়ক শুভ্রাংশু জানান, “CAA-র সমর্থনে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। আচমকা তৃণমূলীরা এসে হামলা চালায়। আমরা থানায় যাওয়ার পরেও কোনও রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে দুর্ভাগ্যজনক আচরণ করা হয়েছে”।
তৃণমূলের নেতৃত্বের দাবি, এলাকার মানুষ CAA-র বিরুদ্ধে। ফলে ওই জনবিরোধী আইনের সমর্থনে প্রচার করতে দেখে তাঁরাই প্রতিরোধ করেছেন। বিজেপি সমর্থকেরা তাদের বাধা দিতে গেলেই দু’পক্ষের মধ্যে বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেধড়ক মারধর করা হয় বিজেপির সমর্থকদের৷


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...