Friday, May 15, 2026

সাধারণতন্ত্র দিবসের টুইটে পিকের নিশানায় বিজেপি

Date:

Share post:

হাতিয়ার সংবিধান। সাধারণতন্ত্র দিবসে মোদি-শাহকে খোঁচা পিকের। সাধারণতন্ত্র দিবসে সংবিধান রক্ষায় প্রতিশ্রুতি পালনের বার্তা দিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা তথা প্রশান্ত কিশোর। টুইটারে তিনি লিখেছেন, সংবিধানের প্রস্তাবনাগুলি আরও একবার মনে করে তা পালনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আজকের চেয়ে ভাল সময় আর নেই।
তৃণমূলের অন্দরে পিকে ‘স্যার’-এর কথা মেনেই এখন সবাই চলছেন। সাধারণতন্ত্র দিবসে তাঁর বার্তা ‘আমরা, ভারতের জনগণ’ এই শব্দবন্ধ দিয়ে শুরু হওয়া সংবিধানে যে যে প্রস্তাবনা রয়েছে, সেই সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হই, সেই প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর হওয়ার মতো ভাল সময় আর নেই। যথাযথ বিচার, মত প্রকাশের স্বাধীনতা, সমতা এবং নিরাপত্তা দানের মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলবে। বিশেষত যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের এসব পালনের নিশ্চয়তা দিতে হবে। প্রশান্ত কিশোরের নিশানা যে বিজেপি তা সহজেই বোঝা যাচ্ছে। তাঁর এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...