Sunday, June 28, 2026

জাঁকিয়ে শীত পড়লেও সরস্বতীপুজোতে ভাসবে শহর

Date:

Share post:

বৃষ্টি যেন শহর ছেড়ে যেতেই চাইছেনা। কোনও পুজোই বাদ গেল না। শেষে সরস্বতীপুজোতেও ভাসতে চলেছে শহর। এমনই দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। আজ সাধারণতন্ত্র দিবসের দিনও জাঁকিয়ে রয়েছে শীতের প্রভাব। তবে সোমাবার থেকে বাড়বে ৪ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। বুধ-বৃহস্পতি সরস্বতী পুজোর দিন বৃষ্টির প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের বাকি জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।

মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি শুরু উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে অতি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। তার জেরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা।

আরও পড়ুন-ট্যুইটে সংবিধান রক্ষা করার আহ্বান মুখ্যমন্ত্রীর

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...