Friday, May 15, 2026

শিশু কন্যার খুনি মা! কিন্তু কেন?

Date:

Share post:

কন্যা সন্তানের খুনি মা? বেলেঘাটায় শিশু নিখোঁজ ঘটনার তদন্তে নেমে এই নির্মম সত্যে সামনে এসেছে। অভিযোগ, দু মাসের কন্যা সন্তানকে গলা টিপে খুন করেছেন। প্রথমে শিশুর চিৎকার থামাতে মুখে সেলোটেপ আটকে দেন তার মা সন্ধ্যা। তারপরে শ্বাসরোধ করে খুন করে প্লাস্টিকের মধ্যে সন্তানের দেহ মুড়ে সেটি ফেলে দেন সেপটিক ট্যাঙ্কে। নিজের কুকীর্তির ঢাকতে অপহরণের গল্প ফাঁদেন সন্ধ্যা।
রবিবার বেলেঘাটা থানায় অভিযোগ করা হয়, মাকে মারধর করে দু মাসের কন্যাসন্তানকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। তদন্তে নেমে শিশুর মায়ের বয়ানে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। দীর্ঘ জেরায় ভেঙে পড়েন শিশুর মা। হত্যা কথা কবুল করেন। এরপরেই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় শিশুর দেহ। সন্ধ্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড তা নিয়ে ধন্দে পুলিশ। মানসিক অবসাদ বা বিকারের জেরে খুন? যদিও পুলিশের অনুমান কন‍্যা সন্তান হবার ফলে খুন করা হতে পারে। আবার পরকীয়া সম্পর্কের জন্যও এই খুন হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে খুনের সঠিক কারণ জানতে মনোবিদের সাহায্য নেবে পুলিশ, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...