Sunday, June 21, 2026

লেভেল ক্রসিং-এর গেট খুলতে দেরি, আক্রান্ত গেটম্যান

Date:

Share post:

টিটাগর স্টেশনের পাশে লেভেল ক্রসিং-এর গেট খুলতে দেরি। গেটম্যানকে মারধর করার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার সকালে টিটাগর স্টেশনের পাশে দীর্ঘক্ষণ লেভেল ক্রসিং-এর গেট না খোলায় উত্তেজিত হয়ে পড়েন গাড়ি চালক ও স্থানীয় পথচলতি মানুষরা। এরপরেই ওই গেটম্যানকে মেরে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যান তাঁরা। ঘটনার জেরে শিয়ালদহ মেইন শাখায় মিনিট কুড়ি ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে স্টেশন মাস্টার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ট্রেন চলাচল শুরু হয়।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...