Thursday, June 11, 2026

ভারতীয়দের চিন থেকে ফিরিয়ে আনতে তৈরি এয়ার ইন্ডিয়ার বিমান

Date:

Share post:

চিন থেকে ভারতে ক্রমশ ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। বহু লোক মারা গিয়েছে চিনে। শোনা যাচ্ছে, বাদুড় থেকেই ক্রমশ ছড়াচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে চিনে করোনাভাইরাসে আতঙ্কগ্রস্ত ভারতীয়দের দেশে আনার উদ্যোগ নিল কেন্দ্র। সূত্রের খবর, মুম্বই থেকে চিনের উহান প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবে এয়ার ইন্ডিয়ার ৪২৩ আসনের জাম্বো বিমান। উদ্ধার করে আনা হবে আতঙ্কগ্রস্ত ভারতীয়দের। বিদেশমন্ত্রক ও স্বাস্থ্য বিভাগ থেকে জরুরি অনুমতি পাওয়ার পরই এই বিশেষ বিমানটি চিনের উদ্দেশ্যে রওনা দেবে।

বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেলেই এই বিমানে করে উহান শহরে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। ২৫০ জন ভারতীয়কে চিন থেকে এ দেশে নিয়ে আসতে হবে।

জানা গিয়েছে, ভারত থেকে চিনে ডক্টরেট করতে যায় দেশের ছাত্রদের একটা বড় অংশ। উহান প্রদেশে করোনো ভাইরাসের আতঙ্কে বর্তমানে যাঁরা গৃহবন্দী। সোমবার মন্ত্রীসভায় এ নিয়ে বৈঠকের পর সরকার সিদ্ধান্ত নেয় যে ইউহান প্রদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

Related articles

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...