Wednesday, May 20, 2026

প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দিলেন নীতীশ, জেডিইউ বলল ওই ব্যক্তি করোনাভাইরাসের মত!

Date:

Share post:

জল্পনাটাই সত্যি হল। লাগাতার দলের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা ও নীতীশকুমারের সমালোচনা করার দায়ে জেডিইউ সহ সভাপতি ও ভোট-কৌশলী প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করলেন নীতীশকুমার। একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে দলের রাজ্যসভা সাংসদ পবন ভার্মাকেও।

বুধবার প্রশান্ত কিশোরের বহিষ্কারের পর অধিকাংশ জেডিইউ নেতা স্বস্তিপ্রকাশ করে এই সিদ্ধান্তের জন্য দলের সভাপতি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারকে ধন্যবাদ জানিয়েছেন। জেডিইউ নেতা অজয় আলোক এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, দলে থেকে
করোনাভাইরাসের মত জেডিইউর ক্ষতি করছিলেন প্রশান্ত কিশোর। তাঁকে বের করে দেওয়ায় দলের উপকার হবে। এরপর তিনি যে দলের সঙ্গে যুক্ত হবেন সেখানেই করোনাভাইরাসের মত ধ্বংস করবেন। প্রশান্ত কিশোর মোদিজির বিশ্বাসভঙ্গ করেছেন, নীতীশজিরও বিশ্বাসভঙ্গ করলেন। তিনি আপের জন্য কাজ করেন, রাহুল গান্ধীকে ফোন করেন, মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। তাঁর কীসের বিশ্বাসযোগ্যতা?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজের বাণিজ্যিক সংস্থার স্বার্থপূরণের জন্য নীতীশকুমারের উপর চাপ তৈরি করছিলেন প্রশান্ত কিশোর। তিনি নিজে যেহেতু দিল্লির ভোটে কেজরিওয়াল ও আপের হয়ে কাজ করছেন তাই তিনি চাইছিলেন নাগরিকত্ব আইন নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এর বিরোধিতা করুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তাহলে দিল্লিতে বসবাসকারী বিহারি ভোটারদের সমর্থন আপের পক্ষে নিয়ে আসা তাঁর পক্ষে সহজ হবে। কিন্তু পিকের চাপের কাছে নতিস্বীকার না করে নীতীশ দিল্লির ভোটে বিজেপিকে সমর্থনের ঘোষণা করেন এবং জানান সিএএ সমর্থন করছে জেডিইউ। এরপরই প্রশান্ত কিশোর চড়া সুরে নীতীশকে আক্রমণ করে ট্যুইট শুরু করেন। মঙ্গলবার জেডিইউর বৈঠকের পর ক্ষিপ্ত নীতীশ বলেন, উনি দল ছাড়তে চাইলে ছাড়তে পারেন, কেউ আটকাবে না। এই মন্তব্যের পর নীতীশকে পাল্টা ট্যুইটে ফের আক্রমণ করেন পিকে। তার 24 ঘণ্টার মধ্যেই একদা ঘনিষ্ঠ ও দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে ঘাড়ধাক্কা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার।

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...