Sunday, May 17, 2026

থমথমে জলঙ্গি, ময়নাতদন্তে উঠে আসছে উদ্বেগের প্রশ্ন

Date:

Share post:

বুধবার মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগরে এন আর সি ইস্যুতে বনধকে ঘিরে সংঘর্ষে দু’জনের মৃত্যু। অভিযোগ নাগরিক মঞ্চের ডাকা বনধের বিরোধিতা করছিল স্থানীয় তৃণমূল। সেখানেই সংঘর্ষ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে থমথমে এলাকা।

এর ময়নাতদন্তে উঠে আসছে উদ্বেগের ছবি।

1) শাহিনবাগ থেকে 29 জানুয়ারি বনধ ডাকা হয়েছিল। কিন্তু সরস্বতীপুজোর দিন এই বনধের ডাক আদৌ যুক্তিসম্মত?

2) জলঙ্গিতে ‘নাগরিক মঞ্চ’ করছে কারা? যেখানে তৃণমূল নিজেই এন আর সির বিরোধিতা করছে, সেখানে মূলত সংখ্যালঘুরা হঠাৎ নতুন মঞ্চে যাওয়ার প্রবণতা কীসের ইঙ্গিত। পিছনে কারা? হায়দরাবাদের সংগঠন?

3) স্থানীয় তৃণমূল সভাপতি তহিরুদ্দিনের সঙ্গে বাকিদের স্থানীয় বিবাদ কীসের ইঙ্গিতবাহী?

4) অভিযোগ তহিরুদ্দিন বনধ ভাঙতে যান। জনতা ঘিরে ফেলে। গাড়ি নিয়ে পিছু হঠার সময় গাড়ি থেকে গুলি চলে। জনতার তরফ থেকেও গুলির অভিযোগ আছে। তাহলে, সব মিলিয়ে ঐ এলাকায় এত অস্ত্রমজুত কেন? পুলিশ কী করছিল?

5) সংখ্যালঘু এলাকাতেই যদি তৃণমূল এইভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে এই প্রবণতা তারা ঠেকাবে কী করে?

6) অভিযোগ, বাম, কং আর মিম গ্রামবাসীদের একাংশকে প্রভাবিত করেছে। প্রশ্ন হল তাহলে তৃণমূল আর প্রশাসন কী করছিল? গোয়েন্দারিপোর্ট বা প্রশান্ত কিশোরের বাহিনী কি কিছুই ইঙ্গিত দিতে পারে নি?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...