Friday, June 26, 2026

রাজ্যে ৩টি নয়া শিল্পতালুক, কোথায়?

Date:

Share post:

রাজ্যের শিল্পের উন্নতিতে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে সরকার। উত্তরবঙ্গের শিল্পের বিকাশে আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে তিনটি শিল্পতালুক গড়বে রাজ্য। আলিপুরদুয়ারের জয়গাঁ, এথেলবাড়ি ও কালিম্পংয়ের সাত মাইলে শিল্পতালুক তৈরির পরিকল্পনা হয়েছে। এরজন্য জয়গাঁ ও এথেলবাড়িতে প্রয়োজনীয় জমি এমএসএমই দফতরকে দিয়েছে জেলা প্রশাসন। কালিম্পংয়ে জমি চিহ্নিত করার পাশাপাশি, আমবাড়ি-ফালাকাটা ও ডাবগ্রাম ফেজ টু’র কাজও সম্পূর্ণ।

উত্তরবঙ্গের ৩ জায়গায় শিল্পতালুক হলে স্থানীয় উদ্যোগীরা উপকৃত হবেন বলে আশা প্রশাসনের। শিল্পতালুকের জন্য যত জমি এথেলবাড়িতে রাখা হয়েছে, চাহিদা তার থেকে বেশি। জয়গাঁতেও পরিকাঠামো গড়ে প্লটিংয়ের কাজ শুরু হবে শীঘ্রই।
কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশের কথা ভেবেই পরিকাঠামো গড়ার কাজ চলছে। শিল্পতালুকে ফাঁকা জমি রাখার পাশাপাশি, ছোট ছোট ভবন তৈরির পরিকল্পনা চলছে। সেখানে প্যাকেজিং ইউনিট বা নুডুলস তৈরির মতো ছোট ইউনিট গড়ার পরিকাঠামো পাওয়া যাবে। নার্সারি করতে চাইলেও প্রয়োজনীয় ফাঁকা জমি রয়েছে। কালিম্পংয়ে শিল্পতালুকের জন্য ১০ একর জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জয়গাঁর শিল্পতালুকটি ১১ একর জমি নিয়ে তৈরি হচ্ছে। এথেলবাড়ি শিল্পতালুকটি ৪২ একর জমির উপর গড়ে উঠছে। প্রতিটি শিল্পতালুক ঘিরে রাখার জন্য পাঁচিল তৈরি হচ্ছে। জেলা প্রশাসন বিষয়টি দেখছে।

আরও পড়ুন-কলকাতা-উত্তরবঙ্গের পর এবার নদিয়ার CAA বিরোধী পদযাত্রা মমতার

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...