Friday, June 26, 2026

ধৃতদের ছেড়ে ‘প্রকৃত’ দোষীদের ধরার দাবিতে পথ অবরোধ

Date:

Share post:

জলঙ্গির সাহেবনগরের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩। ঘটনায় আবুল কালাম বাশার, রফিকুল ইসলাম ও কনক শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই গ্রেফতারি ঘিরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রকৃত দোষীদের ছেড়ে স্থানীয় বাসিন্দাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ছাড়ানোর দাবি এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথে নামেন স্থানীয়রা।

এদিকে, বৃহস্পতিবার, স্থানীয়রা দুই মৃত ব্যাক্তির দেহ কবরস্থ না করে সাগরপাড়া-রানিনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, ঘটনায় অভিযুক্ত তহিরউদ্দিন মণ্ডল ও মিল্টন মণ্ডলকে তাঁদের হাতে তুলে দিতে হবে। যতক্ষণ না পুলিশ অভিযুক্তদের গ্রামবাসীদের হাতে তুলে দিচ্ছে, ততক্ষণ বিক্ষোভ চলবে। পরে, পুলিশ গিয়ে দোষীদের ধরার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পরে মৃতদের সমাধিস্থ করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্যে ৩টি নয়া শিল্পতালুক, কোথায়?

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...