Monday, June 22, 2026

কাল কেন্দ্রীয় বাজেট, আর্থিক সমীক্ষায় জিডিপি বৃদ্ধির ইঙ্গিত

Date:

Share post:

শনিবার সংসদে সাধারণ বাজেট ও একইসঙ্গে রেল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই মোদি সরকারের প্রথম বাজেট। ফলে প্রত্যাশা আকাশচুম্বী। যদিও বর্তমানে বেহাল আর্থিক অবস্থার মধ্যে ঘুরে দাঁড়ানোর কোন দাওয়াই দেন নির্মলা, সেদিকে নজর থাকবে। সরকার নতুন কোনও সামাজিক প্রকল্প ঘোষণা করে নাকি চলতি প্রকল্পগুলিতেই অর্থ বাড়িয়ে অগ্রাধিকার দেয় তাও দেখার বিষয়। শুক্রবার প্রকাশিত আর্থিক সমীক্ষায় দেশের জিডিপি বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী অর্থবর্ষেই জিডিপির বৃদ্ধি 6 থেকে সাড়ে 6 শতাংশ হতে পারে বলে আর্থিক সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। এদিকে বাজেটের আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘাটতি কমানোর পরামর্শ দিয়েছেন। অর্থনীতির হাল ফেরাতে তাঁর দাওয়াই আমজনতার ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়ন। মানুষের হাতে অর্থের যোগান না দিলে চাহিদা পূরণ সম্ভব নয় বলে সতর্ক করেছেন তিনি।

Related articles

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...