Tuesday, May 12, 2026

টানা ৮ম্যাচ জিতল সবুজ-মেরুন

Date:

Share post:

টানা আট ম্যাচ অপরাজিত মোহনবাগান। চেন্নাই সিটিও হারল কিবু ভিকুনারের দলের কাছে। স্কোর শিট ৩-২। ১০ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে সবুজ মেরুন লিগ টেবিলের শীর্ষে। এবং বলতেই পাপা দিওয়ারার কথা। এই বিদেশি বেশ কিছু দিন ময়দানে রাজত্ব করবেন নিশ্চিত।

২৮মিনিটে বাগানের প্রথম গোল পাপার, বেইতিয়ার কর্নার থেকে। দ্বিতীয় গোল প্রথম গোলের রিপ্লে। খালি বলে মাথা ছোঁয়ালেন ফ্রান গঞ্জালেজ। বিরতিতে ২-০। বিরতির পর নেমেই পাপা ৩-০। এক সময় মনে হচ্ছিল আই লিগে রেকর্ড গোলে জিতবে সবুজ-মেরুণ। কিন্তু এরপরেই খেলায় ফেরে চেন্নাই। প্রথমে বিজয় আর পরে জিষ্ণু দূরপাল্লার শটে পরপর গোল করেন। গোলের সুযোগ দু’পক্ষই পেয়েছিল। কিন্তু দিনটা ছিল বাগানের। ফলে শেষ হাসি হাসল সেই মোহনবাগানই।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...