Thursday, June 11, 2026

মোদি সরকার 50 পণ্যের শুল্ক বৃদ্ধির পথে, দাম বাড়ছে স্মার্টফোনেরও

Date:

Share post:

চিনের তৈরি সামগ্রী ভারতের বাজারে কম দামে পাওয়ার দিন এবার শেষ হতে চলেছে৷

কেন্দ্রের একাধিক পদস্থ আমলা এবং শিল্প মহলের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স শনিবার সকালে জানিয়েছে, আসন্ন সাধারণ বাজেটে অন্তত 50টি পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যেই আছে ইলেকট্রনিক্স, বৈদ্যুতিন সামগ্রী, রাসায়নিক দ্রব্য এবং হস্তশিল্পজাত সামগ্রী। বিদেশ থেকে প্রতি বছর গড়ে 56.00 কোটি মার্কিন ডলার মূল্যের এই সমস্ত পণ্য ভারতে আমদানি হয়। এর বড় অংশ আসে চিন থেকে। ভারতের অধিকাংশ মোবাইল উৎপাদক সংস্থা এখনও বিদেশ থেকে চার্জার, ভাইব্রেটার মোটর এবং রিঙ্গার-সহ নানা যন্ত্রাংশ আমদানি করে। আমদানি শুল্ক বাড়লে তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যে কারণে স্মার্টফোনের দাম বাড়ার সম্ভাবনা প্রবল৷
বাণিজ্য মন্ত্রক এবং শিল্প সংস্থাগুলিকে নিয়ে গঠিত প্যানেলের সুপারিশ অনুসারে এক্ষেত্রে 5 শতাংশ থেকে 10 শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধি করা হতে পারে। যার জেরে মোবাইলের চার্জার, শিল্প সংস্থায় ব্যবহৃত রাসায়নিক, ল্যাম্প, কাঠের আসবাব, মোমবাতি, অলংকার এবং আমদানি করা হস্তশিল্প সামগ্রীর দাম বাড়তে চলেছে। এই সিদ্ধান্তে সংশয়ের সৃষ্টি হয়েছে, মধ্যবিত্তের জন্য কতটা সুখবর থাকবে, তা নিয়েই৷

Related articles

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...