Sunday, May 17, 2026

জামিয়ার পরে শাহিনবাগে গুলি

Date:

Share post:

জামিয়ার পরে এবার শাহিনবাগে গুলি। অভিযোগ, শনিবার বিকেলে শাহিনবাগে সিএএ-র বিরোধী বিক্ষোভ-আন্দোলন মঞ্চের পাশেই শূন্যে গুলি চালান এক যুবক। বিকেল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতকে সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শূন্যে গুলি চালানোর পাশাপাশি ‘হিন্দুস্তানে শুধু হিন্দুরাজই চলবে’ বলে স্লোগান দেন ওই অজ্ঞাত পরিচায় হামলাকারী। পরে পুলিশ জানতে পারে, তাঁর নাম কপিল। ক্ষমতা প্রদর্শনের জন্যই গুলি? নাকি শাহিনবাগের আন্দোলনকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই হামলা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কপিলের সঙ্গে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের যোগ আছে কি না সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-“ফাঁপা, স্লোগানধর্মী বাজেট, গোলি মার দো”, মোদি সরকারকে একযোগে তোপ

Related articles

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...