Monday, May 11, 2026

দ্বিতীয় বিমানে ফিরলেন ৩২৩জন

Date:

Share post:

চিন থেকে দ্বিতীয় বিমান এলো দিল্লিতে। শনিবার রাত তিনটে নাগাদ বিমানটি ওড়ে চিনের ইউহান থেকে। রবিবার সকাল সাতটা নাগাদ বিমানটি দিল্লিতে নামে। বিমানে যাত্রী ছিলেন ৩২৩ জন। গতকাল ৩২৪ জনকে দেশে ফেরানো হয়। আজকে ৩২৩জনেদ মধ্যে ৭জন ছিলেন মালদ্বীপের বাসিন্দা। তাদের দেশে ফেরানো হচ্ছে।

ইতিমধ্যে করোনভাইরাসের জেরে ভয়াবহ অবস্থা চিনে। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। প্রায় ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত। চিনের এই রোগের আঁচ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
মলদ্বিপের নাগরিকদের উদ্ধার করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি জানিয়েছেন, ৭ মলদ্বীপ নাগরিককে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ। চিনে ভারতের দূত বিক্রম মিস্ত্রি এবং সঞ্জয় সুধীর সহ তাঁদের দলকে ধন্যবাদ জানিয়েছেন আবদুল্লা।
প্রসঙ্গত, গত শনিবার উহান প্রদেশ থেকে ৩২৩ ভারতীয়কে দেশে ফেরানো হয়। যার মধ্যে ২১১ পড়ুয়া এবং ৩ নাবালক। জ্বর থাকার কারণে প্রথম দফায় ৬ ভারতীয়কে চিনা অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে দেওয়া হয়নি। এবারও একই কারণে ৪ ভারতীকে দেশে ফেরার অনুমতি দেয়নি চিন।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...