Sunday, May 10, 2026

বীরভূমে সরকারি অফিসে ভাঙচুর, ধৃত বিজেপি নেতা

Date:

Share post:

বীরভূমের মহম্মদবাজারে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অস্থায়ী অফিসে হামলা চালালো একদল দুষ্কৃতী। অভিযোগের তীর বিজেপির দিকে। ওই হামলায় টাকা লুটের ঘটনায় নাম জড়িয়েছে এক বিজেপি নেতার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা সন্তোষ ভাণ্ডারি সহ তিন জনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিসে পাথর বোঝাই গাড়ি থেকে রাজস্ব আদায় হয়। সেখানেই হামলা চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই অফিসে চড়াও হন বিজেপি মন্ডল সভাপতি সন্তোষ ভাণ্ডারি ও তাঁর দলবল। অফিস ভাঙচুরের পর রাজস্ব বাবদ আদায় করা টাকা তারা লুট করে বলে অভিযোগ।

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...