Sunday, May 10, 2026

৪০ বছর পর প্রকাশ্যে আসতে চলেছেন পরেশ বড়ুয়া

Date:

Share post:

প্রায় চার দশক পর প্রকাশ্যে আসতে চলেছেন আলফা প্রধান পরেশ বড়ুয়া। কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তির উদ্দেশ্যে প্রকাশ্যে আসতে চলেছেন তিনি। সূত্রের খবর, এপ্রিলের শুরুতে কেন্দ্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে চলেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কয়েক দশকের পুরনো বিদ্রোহ অবসানের জন্যই এই শান্তি চুক্তি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সংশোধিত নাগরিকত্ব আইন এবং অসমে এনআরসি-র পর এই চুক্তি আসামবাসীর জন্য কেন্দ্রের ‘বিহু উপহার’।
অন্যদিকে আলফা প্রধানের ঘনিষ্ঠ সহযোগী রেবতী ফুকানও ২০১৮ সালে এপ্রিলে গা ঢাকা দেয়। এই চুক্তি ক্ষেত্রে তিনিও মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন বলে সূত্রের খবর। গতবছর শেষের দিকে কেন্দ্রীয় সরকার জানায়, কয়েক মাসের মধ্যে আলফা সহ তিনটি জঙ্গি সংগঠনের সঙ্গে স্বাক্ষর হবে শান্তি চুক্তি। প্রাক্তন বিদেশ সচিব এবি মাথুর জানিয়েছিলেন, জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা চলছে।
প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি সময়ে পালন করা হয় রঙ্গৌলি বিহু। সেই সময়েই মোদি সরকারের এই পদক্ষেপ অসমের রাজনীতিতে অক্সিজেন জোগাবে।

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...