Tuesday, May 12, 2026

ধর্ষণের অভিযোগে জামিন চিন্ময়ানন্দকে

Date:

Share post:

জামিন পেলেন ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ। শাহজানপুরে চিন্ময়ানন্দের কলেজে আইনের এক ছাত্রীকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। গত বছর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার, এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত বছর সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের শাহাজানপুর থেকে নিখোঁজ হয়ে যান ২৩ বছরের আইনের ওই ছাত্রী। প্রায় এক সপ্তাহ পরে রাজস্থান থেকে উদ্ধার করা হয় তাঁকে। পুলিশের কাছে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। অভিযোগ, এক বছর ধরে ওই বিজেপি নেতা তাঁর ওপর অত্যাচার করেছেন। তরুণীর অভিযোগ উড়িয়ে দেন চিন্ময়ানন্দ। অভিযোগের পাঁচ দিন পর গ্রেফতার করা হয় তাঁকে। যদিও গ্রেফতারের পর অভিযুক্তের আইনজীবী জানিয়েছিলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়নি। তাঁকে ‘ক্ষমতার অপব্যবহার করে যৌনসঙ্গম’-এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তবে অভিযোগকারিণীর দাবি, তাঁর কাছে সব প্রমাণ আছে। এমনকী উত্তরপ্রদেশের পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছে বলেও জানিয়েছিলেন তিনি। অভিযোগকারিণীর দাবি, তাঁর চশমায় ক্যামারা লাগানো থাকত। তাতে যে ছবি উঠেছিল, তা পেন ড্রাইভে রেখেছিলেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় চিন্মায়ানন্দকে। প্রাথমিক ভাবে ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। সোমবার, এলাহাবাদ হাইকোর্ট চিন্মায়ানন্দের জামিন মজুর করে।

আরও পড়ুন-মোদিকে লক্ষ্য করে মমতার তোপ : সবাই সন্ত্রাসবাদী! তাহলে তোমরা কী?

Related articles

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...