Tuesday, June 23, 2026

দিল্লিতে CAA বিরোধী প্রতিবাদ কোনও সমাপতন নয়, পরিকল্পিত রাজনৈতিক পরীক্ষা: প্রধানমন্ত্রী

Date:

Share post:

দিল্লির রাজপথে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদ-ধরনা সম্পর্কে অবশেষে নীরবতা ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তীব্র শ্লেষের সঙ্গে জানালেন, কোনও আইন নিয়ে আপত্তি বা বিরোধিতা থাকতেই পারে। কিন্তু সরকার আইন সম্পর্কে বুঝিয়ে বলার পরেও যখন রাস্তা আটকে দিনের পর দিন ধরনা চলতে থাকে তখন বুঝতে হবে অরাজকতা তৈরি করাই আসল উদ্দেশ্য। সীলমপুর, শাহিনবাগ বা জামিয়ার আন্দোলন নিছক কোনও সমাপতন নয়, এগুলির মাধ্যমে পরিকল্পিত রাজনৈতিক পরীক্ষা চলছে। দিল্লি-নয়ডার রাস্তা আটকে মানুষের অসুবিধা যারা করছে তাদের সমর্থন করছে আপ ও কংগ্রেস।

দিল্লি ভোটের আগে সোমবার জনসভা থেকে কেজরিওয়াল ও সোনিয়ার দলকে অরাজকতায় মদত দেওয়ার অভিযোগ তোলেন মোদি। শাহিনবাগ, জামিয়ার আন্দোলনের পিছনে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে মোদি বলেন, সামনে সংবিধান আর তেরঙা পতাকা রাখলেই ভিতরের চক্রান্ত ঢাকা দেওয়া যায় না।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...