Tuesday, April 7, 2026

শিক্ষিকা নিগ্রহে রাষ্ট্রপতির কাছে ‘নালিশ’ বিজেপির

Date:

Share post:

জমি নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় দু’জন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাচ্ছে কয়েকজন। শুক্রবার, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, বিজেপি কর্মী তথা শিক্ষিকা স্মৃতিকণা দাস ও তাঁর বোনকে এই ‘শাস্তি’ দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। মঙ্গলবার, এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাল বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় সহ অন্যান্যরা। রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ জানান বিজেপি নেতৃত্ব।
এর প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সব রাজ্যে মহিলাদের কী অবস্থা? তবে, ইতিমধ্যেই পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকারকে সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, এই ঘটনা তিনি লোকসভায় তুলবেন। তাঁর অভিযোগ, এরাজ্যে নারীদের সুরক্ষা যে তলানিতে ঠেকেছে এই ঘটনা থেকেই তা স্পষ্ট। দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দল ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে।
যে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের বিরুদ্ধে আগেই একটি ঘটনায় খুনের মামলা চলছে। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ৫ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন ওই শিক্ষিকা। তাঁদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম গোবিন্দ সরকার ও তপন শীল।


 

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...